চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এনডিপি -এসইপি-ডেইরী প্রকল্পের উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনডিপি -এসইপি-ডেইরী প্রকল্পের উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৭ পিএম, ২০২৩-০৫-১৬

এনডিপি -এসইপি-ডেইরী প্রকল্পের উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শামীম আকতার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : Sustainable Enterprise Project (SEP) - Dairy প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় “বাংলাদেশে যমুনা নদীবাহিত উত্তরাঞ্চলের ডেইরী বিজনেজ ক্লাস্টারকে নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাতপণ্য উৎপাদনের জন্য পরিবেশ উন্নয়নের অনুশীলন প্রচার করা” উপ- প্রকল্পটি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সিরাজগঞ্জ জেলার ২টি উপজেলার ৭টি ইউনিয়নে ৪৫ টিগ্রামের ৩০০০ উপকারভোগীকে নিয়ে বাস্তবায়ন করে চলেছে ।  এই প্রকল্পের মূল লক্ষ্য -পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তি গ্রহনের মাধ্যমে  প্রতিযোগিতা মূলক ডেইরী  উদ্যোক্তাদের  শক্তিশালী করা এবং দুগ্ধজাত পণ্য  উচ্চ মূল্যের বাজারে প্রবেশের সহযোগিতা করা। এই কর্মসূচির অংশ হিসাবে গত ১৫ই মে ২০২৩ শাহজাদপুর উপজেলার মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিস হল রুমে “ পরিবেশ বান্ধব উপায়ে মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ”এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত সালমান সহকারী কমিশনার (ভূমি) উপজেলা প্রশাসন, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তিনি রোগাক্রান্ত বা মৃত পশু জবাই এর ক্ষেত্রে আইনের ধারা সম্বন্ধে ধারণা দেন। ডাঃ মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , শাহজাদপুর সিরাজগঞ্জ। তিনি মাংস প্রক্রিয়াজাতকারীদের মাঠ পর্যায়ের প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন। অসুস্থ গরু জবাই করে মাংস প্রক্রিয়াকালে জীবাণু মানুষের দেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এতে মানুষের মৃত্যুও হতে পারে। মাংসের গুণগত মান বৃদ্ধির জন্য মাংস প্রক্রিয়াজাতকারীদের হ্যান্ড গ্লোব, হেয়ার নেট, এপ্রোন এবং নিয়মিত মাক্স ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন। এতে মাংসের দোকানের পরিবেশ উন্নত হবে এবং ব্যবসার প্রসার ঘটবে। পশু জবাই এর আগে এবং জবাইয়ের পরে কি কি করণীয় এ সম্বন্ধে আলোচনা করেন বেঙ্গল মিটের ম্যানেজার (ডিপার্টমেন্ট অব লাইভস্টক সোর্সিং) জনাব মোঃ ইমরুল কায়েস। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাংস প্রক্রিয়া করলে বেশী মূল্য পাওয়া যাবে, এই সম্বন্ধে তিনি আলোচনা করেন।  প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্পের লাইভস্টক অফিসার ডাঃ মোঃ তৌফিকুল হক, পরিবেশ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, টেকনিক্যাল অফিসার ডাঃ মোঃ মুক্তাদির করিম খানঁ, মার্কেটিং অফিসার মোঃ আবু বক্কার সিদ্দিক, এবং ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ আজাহার আলী।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর